ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

ইতালির রোমে অবৈধ মেসে অভিযান, উদ্ধার ১৬ প্রবাসী বাংলাদেশি

ছবি : সংগৃহীত

ইতালির রাজধানী রোমের ভিক্টোরিয়া এলাকায় পুলিশের অভিযানে অমানবিক পরিবেশে বসবাসরত ১৬ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। অবৈধভাবে পরিচালিত একটি মেস থেকে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাত্র তিনটি কক্ষ ও একটি বাথরুমে গাদাগাদি করে বসবাস করছিলেন এসব প্রবাসী। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে দুর্গন্ধ ও সন্দেহজনক কার্যকলাপের অভিযোগ পাওয়ার পরই ফ্ল্যাটটিতে অভিযান চালানো হয়।

অভিযানে জানা যায়, প্রতিটি বিছানার জন্য মাসে ১৭০ ইউরো বা দিনে ১০ ইউরো করে ভাড়া নেওয়া হতো। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে প্রতিদিন বাইরে থেকে একজন এসে রান্না করতেন, যা পরিবেশকে আরও অস্বাস্থ্যকর করে তোলে।

অভিযান শেষে পুলিশ ফ্ল্যাটটি বাজেয়াপ্ত করে এবং তিন বাংলাদেশি মালিকের বিরুদ্ধে অবৈধ ভাড়া আদায়, স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও নিরাপত্তা হুমকির অভিযোগে মামলা করে।

স্থানীয় প্রশাসনের মতে, এই অভিযান ভিক্টোরিয়ার এসকুইলিনো অঞ্চলে অবৈধ মেস ও অপরাধমূলক কার্যক্রম দমনের বৃহত্তর উদ্যোগের অংশ।

প্রবাসী কমিউনিটির সদস্যরা জানান, কিছু অসাধু মুনাফালোভী ব্যক্তি নতুন অভিবাসীদের বিপদে ফেলছে এবং এতে প্রবাসে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। তারা অবৈধ মেসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

স্থানীয় প্রশাসনও প্রবাসীদের নিরাপদ, বৈধ ও স্বাস্থ্যসম্মত আবাসন নিশ্চিত করতে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইউসিটিসিতে “OBE for Academic Excellence” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ইতালির রোমে অবৈধ মেসে অভিযান, উদ্ধার ১৬ প্রবাসী বাংলাদেশি

আপডেট সময় : ১১:২৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫