ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

ঝিনাইগাতীতে জঙ্গল থেকে নারীের মরদেহ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গারো পাহাড়সংলগ্ন সীমান্ত সড়কের পাশের জঙ্গল থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ নভেম্বর) সকালে বনরাণী এলাকার এক স্থানীয় নারী জঙ্গলে মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী ও থানায় খবর দেন।

পুলিশের প্রাথমিক ধারণা, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহ উদ্ধারের সময় তার গলায় গামছা প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়, যা দেখে আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে—তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় এখনো তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

ঘটনাস্থল থেকে একটি স্যামসাং বাটন ফোন, বাংলালিংকের দুটি সিম কার্ড এবং একটি চশমা উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এবং ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমীন ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঝিনাইগাতী থানার ওসি আল-আমীন জানান, দুই–তিন দিন আগে নারীটিকে হত্যা করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার করা মোবাইল ফোনটি সচল করে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটির রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইউসিটিসিতে “OBE for Academic Excellence” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে জঙ্গল থেকে নারীের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:১৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫