প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ৮:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২৬, ২:১১ পি.এম
এসএসসির ফল দেখতে মেসেজ করতে হবে নতুন নম্বরে

মোবাইলে এসএমএসের মাধ্যমে আসন্ন এসএসসি পরীক্ষার ফল দেখার পদ্ধতিতে কিছুটা বদল এসেছে। ১৬২২২ নম্বরের পাশাপাশি নতুন আরেকটি নম্বরে এসএমএস পাঠানো যাবে।শনিবার (৮ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় ওয়েবসাইটে এসএমএসের শিক্ষার্থীরা ফল দেখতে পাবেন। মোবাইলে ফল দেখার জন্য মেসেজ অপশনে গিয়ে SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর টাইপ করে ১৬২২২ বা ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
উদাহরণ: SSC DHA 113456 2026 লিখে পাঠান 16222 অথবা 16140 নম্বরে।
এছাড়া নিজ নিজ বোর্ডের ফল সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ ছাড়া দুটি অভিন্ন ওয়েবসাইট—eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd থেকেও ফলাফল জানা যাবে
Copyright © 2026 Newstoday24bd.com. All rights reserved.