প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৬, ১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২৬, ১০:১২ পি.এম
হাটহাজারী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট রিয়াদ উদ্দিনের বাবার ইন্তেকাল ও দাফন সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক, অন্যতম ত্যাগী নেতা এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোহাম্মদ রিয়াদ উদ্দিনের বাবা খোরশেদ আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২১ আগস্ট (শুক্রবার) সন্ধ্যায় ভারতের দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মঙ্গলবার বাদ জোহর মরহুমের জানাজার নামাজ হাটহাজারীর ফটিকা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে বাইতুশ শুক্কুর জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। দাফন সম্পন্ন হওয়ার পর মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মরহুমের জানাজা ও দাফন কার্যক্রমে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এদিকে, খোরশেদ আলমের প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন।
Copyright © 2026 Newstoday24bd.com. All rights reserved.