নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: ইউএসএকিউ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউসিটিসি)-এর প্রথম সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের হলরুমে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে এই সভাটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সমাবর্তন অনুষ্ঠান সফলভাবে আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং অনুষ্ঠান বাস্তবায়নের জন্য বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।
সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০২৭ খ্রিষ্টাব্দের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় চ্যান্সেলরের অনুমোদন সাপেক্ষে প্রথম সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সকল কার্যক্রম দ্রুত সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়। এছাড়া, সমাবর্তনে অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম অনতিবিলম্বে শুরু করার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।