প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৬, ৭:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৬, ২০২৬, ৩:১৯ পি.এম
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সুখবর

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদন করা হয়েছে। বর্ধিত বাড়ি ভাড়াসহ এ বেতন অনুমোদন হয়। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, এ ধাপে মোট ৩ লাখ ৯২ হাজার ৬৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের ৩ লাখ ১৫ জন ও কলেজের রয়েছেন ৮৮ হাজার ৫৪ জন।
এ ধাপে মোট ১ হাজার ২৫৮ কোটি ৪২ লাখ ৪১ হাজার ৬৭৯ টাকা দ্রুততম সময়ের মধ্যে শিক্ষকদের ব্যাংক একাউন্টে বেতনের টাকা পৌঁছে দেওয়া হবে।
Copyright © 2026 Newstoday24bd.com. All rights reserved.