প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৬, ৫:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৬, ২০২৬, ৩:৫১ পি.এম
ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ

রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৬ আগস্ট) বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ সংরক্ষণ-সংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী এক মাসের মধ্যে নদীদূষণ রোধে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
ডিএসসিসি প্রশাসক জানান, শিল্পকারখানা থেকে বর্জ্য নির্গমন নিয়ন্ত্রণে প্রতিটি কারখানায় এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপনের নির্দেশনা দেওয়া হবে, যাতে অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলা না হয়।
তিনি বলেন, "নদী বাঁচলে মানুষ ও পরিবেশ বাঁচবে। যারা সরকারি নির্দেশনা অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
মো. আবদুস সালাম আরও জানান, নদীদূষণমুক্ত করার উদ্যোগ সারা দেশের জন্য নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে ঢাকার চারপাশের নদীগুলোকে কেন্দ্র করেই এই কার্যক্রম শুরু হবে।
Copyright © 2026 Newstoday24bd.com. All rights reserved.