ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

নোয়াখালীতে ৪৫০ পিস ইয়াবাসহ নারী আটক

মো.ইসমাইল হোসেন,নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাজমা আক্তার (৩৯) নামে এক নারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়া মাইজদী তালিমুল কুরআন মাদ্রাসা সংলগ্ন জনৈক নওশাদের বাড়ির সামনে সড়কে অভিযানটি পরিচালনা করা হয়।
আটক নাজমা আক্তার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৫ নম্বর ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর (মিঝি বাড়ি) এলাকার বাসিন্দা। তিনি এরশাদ উল্যাহর বর্তমান স্ত্রী এবং নজরুল ইসলামের সাবেক স্ত্রী।
অভিযানকালে তার দেহ তল্লাশি করে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ৪৫০ পিস ইয়াবাসহ নারী আটক

আপডেট সময় : ০৫:৩৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬