ঢাকা ১১:২৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

যৌথ মহড়া ‘কারাত-২০২৬’: যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস ওয়ারিয়র এখন চট্টগ্রামে

সাঈদুল রহমান সাকিব :  বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কো-অপারেশন আফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং’ (কারাত-২০২৬)-এ অংশ নিতে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ (USS WARRIOR)।

রোববার (১ নভেম্বর) ৬৮ মিটার দৈর্ঘ্যের এ জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে এসে পৌঁছায়। জাহাজটির নেতৃত্বে রয়েছেন অধিনায়ক লেফট্যানেন্ট কমান্ডার মেরি সেনোইট।

বন্দরে জাহাজটি এসে পৌঁছালে সফরকারী প্রতিনিধিদলকে স্বাগত জানান কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মীর মো. মাহবুবুল হাসান। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশে এবং বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ঐতিহ্যবাহী সামরিক রীতিতে বাদ্য পরিবেশন করে সফরকারী জাহাজটিকে বরণ করে নেয় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, সফরকালে জাহাজটির অধিনায়ক লেফট্যানেন্ট কমান্ডার মেরি সেনোইট, হেড অব ডেলিগেশন ক্যাপ্টেন স্টিফেন্স ও মার্কিন ডিফেন্স অ্যাটাশেসহ প্রতিনিধিদল কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল মোস্তাক আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

আগামীকাল সোমবার (২ নভেম্বর) চট্টগ্রামস্থ স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিক্স (SMWT)-এর অডিটোরিয়ামে যৌথ মহড়া ‘কারাত-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।

সোমবার থেকে শুরু হতে যাওয়া এ মহড়ায় যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র, পি-৮এ (P-8A) উড়োজাহাজের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, ঘাঁটি, নেভাল এভিয়েশন এবং কমডোর সোয়াডস কমান্ডের বিভিন্ন ইউনিট অংশ নেবে।

দ্বিপাক্ষিক এ প্রশিক্ষণ মহড়ায় দুই দেশের নৌসদস্যদের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, যৌথ কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্র নিরাপত্তা সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সমন্বয় জোরদার হবে। আগামী ৫ নভেম্বর প্রশিক্ষণ মহড়া শেষে জাহাজটির বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।

ট্যাগস :

আপডেট সময় : ০৯:০২:১২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬