ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

ইভ্যালির পথেই ফুডপান্ডা? ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এমডিসহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাইদুল রহমান সাকিব : ইভ্যালির পর এবার অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডার বিরুদ্ধে সফটওয়্যার জালিয়াতি, ভুয়া স্বাক্ষর এবং ফেক ‘রিটার্ন স্লিপ’ বানিয়ে দেশীয় ব্যবসায়ীদের কোটি কোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। লাখ টাকার বিলের বিপরীতে মাত্র ১ টাকা পরিশোধ করার মতো অভিনব জালিয়াতির মাধ্যমে ব্যবসায়ীদের ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাৎ করেছে প্রতিষ্ঠানটি।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (PBI)-এর তদন্তে এই জালিয়াতির সত্যতা প্রমাণিত হয়েছে। এর প্রেক্ষিতে ফুডপান্ডার ব্যবস্থাপনা পরিচালক (MD) সৈয়দা আমবারিন রেজাসহ শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুধু ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎই নয়, ফুডপান্ডার বিরুদ্ধে আরও নানা অনিয়মের প্রমাণ মিলেছে। এর মধ্যে উল্লেখযোগ্য দিকগুলো হলো:

ব্যবসায়ীদের সাথে প্রতারণা: সফটওয়্যার ম্যানিপুলেশন ও ভুয়া রিটার্ন স্লিপ তৈরি করে ব্যবসায়ীদের পাওনা আটকে রাখা এবং লাখ টাকার বিলে নামমাত্র ১ টাকা পরিশোধ করা।

ভ্যাট ফাঁকি: সরকারের প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকার ভ্যাট ফাঁকি দেওয়ার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

রাইডার শোষণ: ডেলিভারি রাইডারদের ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত করা ও তাদের উপর বিভিন্ন ধরনের শোষণমূলক আচরণ।

গ্রাহক অসন্তোষ: গ্রাহকদের অনেক সময় নিম্নমানের বা অস্বাস্থ্যকর খাবার সরবরাহের অভিযোগ রয়েছে।

ইভ্যালির করুণ পরিণতির পর দেশের আরেকটি শীর্ষস্থানীয় ই-কমার্স ও ডেলিভারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন গুরুতর জালিয়াতি ও প্রতারণার অভিযোগ ওঠায় ব্যবসায়িক অঙ্গনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ফুডপান্ডা কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফেস অব বাংলাদেশ ২০২৬’ নারী  বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে -আফসানা

ইভ্যালির পথেই ফুডপান্ডা? ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এমডিসহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট সময় : ০২:২৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬