ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

পতেঙ্গায় এনসিপির ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন ক্যাম্পেইন; মেয়রকে কাজ বাস্তবায়নের আহ্বান

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকায় ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)-র উদ্যোগে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে এক ব্যাপক জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) আয়োজিত এই কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি। এছাড়াও চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক, পতেঙ্গা থানা এনসিপির আহ্বায়কসহ স্থানীয় এনসিপি, জাতীয় ছাত্রশক্তি, যুবশক্তি ও শ্রমিকশক্তির সর্বস্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

ক্যাম্পেইন শুরুর পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত ব্রিফিংয়ে খান তালাত মাহমুদ রাফি চট্টগ্রাম শহরের বর্তমান ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহ চিত্র এবং চলতি বছরের আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে রাফি বলেন, “ক্লিন সিটি, গ্রীন সিটির কথা শুধু মুখে বললে চলবে না, কাজকর্মে তা বাস্তবায়ন করতে হবে। আপনি মুখেই শুধু ক্লিন সিটি ও গ্রীন সিটির কথা বলে যান, আর অন্যদিকে নগরীর মানুষ ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। চট্টগ্রাম শহরের হাসপাতালগুলোতে গেলেই ডেঙ্গু রোগীদের করুণ অবস্থা ও বাস্তব চিত্র বোঝা যায়।”

তিনি আরও বলেন, শুধু কথায় নয়, মশা নিধনে কার্যকর ওষুধ প্রয়োগ এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে অবিলম্বে চসিককে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।

সংক্ষিপ্ত ব্রিফিং শেষে নেতৃবৃন্দ পতেঙ্গা থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জমে থাকা পানির স্থান পরিষ্কার করা, মশক নিধন ওষুধ ছিটানো এবং সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পতেঙ্গায় এনসিপির ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন ক্যাম্পেইন; মেয়রকে কাজ বাস্তবায়নের আহ্বান

পতেঙ্গায় এনসিপির ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন ক্যাম্পেইন; মেয়রকে কাজ বাস্তবায়নের আহ্বান

আপডেট সময় : ০৯:১৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬