ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

কুলাউড়ায় গাছের সাথে তরুণীর মৃতদেহ উদ্ধার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পাঁচপীর জালাই এলাকা থেকে মামুনি খাড়িয়া (১৯) নামের এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মৃতদেহটি একটি গাছের সাথে বাঁধা অবস্থায় দেখা যায়।

মামুনি খাড়িয়া ওই এলাকার রবি খাড়িয়ার মেয়ে।

সোমবার (৯ নভেম্বর) রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মঙ্গলবার (১০ নভেম্বর) মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ট্যাগস :

কুলাউড়ায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, অভিযুক্তের বিরুদ্ধে সোচ্চার প্রশাসন

কুলাউড়ায় গাছের সাথে তরুণীর মৃতদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:৩৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬