ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

টঙ্গীতে পুলিশের অ’ভি’যানে ই’য়া’বা’সহ দুই মা/দ/ক কারবারি গ্রে/ফতার

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সোমবার রাত ১২টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা পুলিশ এরশাদনগর ৮নং ব্লকে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার স্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান চালায়। অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—তাজ উদ্দিন ওরফে তাজুল (৫১) এবং জবরুল হক (৩৮)। তাদের কাছ থেকে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ১৫০ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।”

পুলিশ জানায়, গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা নিয়মিত এ ধরনের অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পতেঙ্গায় এনসিপির ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন ক্যাম্পেইন; মেয়রকে কাজ বাস্তবায়নের আহ্বান

টঙ্গীতে পুলিশের অ’ভি’যানে ই’য়া’বা’সহ দুই মা/দ/ক কারবারি গ্রে/ফতার

আপডেট সময় : ০২:২৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫