ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

শিবপুরে শিক্ষকের মৃত্যুর রহস্য উদঘাটন করতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নরসিংদীর শিবপুরসরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসাইন (৫০) এর মৃত্যুর রহস্য উদঘাটন এবং মৃত্যুর আগে লিখিত চিঠি উন্মোচন করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে কলেজ গেইট থেকে মিছিলটি শুরু হয়। পরে শিবপুর মডেল থানা ও বিদ্যালের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, আমাদের বিল্লাল হোসাইন স্যার অত্যান্ত ভালো মানুষ ছিলেন। ওনার মৃত্যুর আগে লিখিত চিঠিটি পুলিশ উদ্ধার করার একসপ্তাহ পেরিয়ে গেলেও তা রহস্যজনক কারনে প্রকাশ করছেনা। কোনো কারন ছাড়া একজন শিক্ষক আত্মহত্যা করতে পারেনা। আমরা ওনার লিখিত চিঠি এবং মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি জানাচ্ছি।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কোহিনূর মিয়া বলেন, শিক্ষক বিল্লাল হোসাইন এর মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে। তদন্তের সার্থে জব্দকৃত চিঠি প্রকাশ করা হয়নি। শীঘ্রই চিঠিটি প্রকাশ করা হবে।

উল্লেখ্য গত বৃহস্পতিবার (১৮ জুন) সকালে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসাইনের কলেজ গেইট এলাকার বাসায় সিলিং ফ্যানের সাথে রশিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় পাশে শিক্ষক বিল্লাল হোসাইন এর হাতের লেখা একটি চিঠি উদ্ধার করে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের চান্দগাঁওয়ের জানেআলী হাট বাজার: অপরাধীদের অভয়ারণ্য, আতঙ্কে ব্যবসায়ীরা

শিবপুরে শিক্ষকের মৃত্যুর রহস্য উদঘাটন করতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০৭:০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬