ঢাকা ১১:১৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

সেনবাগে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

মো.ইসমাইল হোসেন,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলায় পারিবারিক কলহের জেরে মো. রায়হান হোসেন (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রায়হান হোসেন একই গ্রামের আব্দুল বারিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়িতে ফেরার পর পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পারিবারিক কলহের সৃষ্টি হলে এর জের ধরে রাত আনুমানিক সাড়ে ৪টা থেকে সকাল ৬টার মধ্যে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বসতঘরের শয়নকক্ষে গামছা দিয়ে গলায় ফাঁস দেন তিনি।

পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত সেনবাগ থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইউসিটিসিতে “OBE for Academic Excellence” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সেনবাগে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

আপডেট সময় : ০৫:৪৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬