ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পলোগ্রাউন্ড নিয়ে দুই চেম্বারের ‘কাড়াকাড়ি’: মেলা আয়োজনে বাধা ও মালামাল লুটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বাণিজ্য মেলা আয়োজনকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে চলে গেছে দুটি শীর্ষ ব্যবসায়ী সংগঠন—চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এবং চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএমসিসিআই)। আগামী নভেম্বর মাসে একই মাঠে মেলা আয়োজন নিয়ে এই বিরোধের জেরে প্রস্তুতিমূলক কাজে বাধা, হামলা এবং মালামাল লুটের অভিযোগ উঠেছে।

দুই পক্ষের অবস্থান: আসন্ন আগামী ১ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত পলোগ্রাউন্ড মাঠে মেলা করতে চায় উভয়পক্ষই। সিএমসিসিআইয়ের দাবি, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের অনুমোদন নিয়ে মাঠ ভাড়ার ৪৫ লাখ টাকা পরিশোধসহ তারা মেলা আয়োজনের সব আনুষ্ঠানিকতা আগেই সম্পন্ন করেছে। অন্যদিকে সিসিসিআইয়ের যুক্তি, দীর্ঘ ৩২ বছর ধরে তারা এই মাঠে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করে আসছে। ফলে একই সময়ে দুই চেম্বারের মেলা আয়োজনের উদ্যোগ ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে।

অনুমতির নেপথ্য ও রেলওয়ের বক্তব্য: সিএমসিসিআই সূত্র জানায়, গত ১০ জুন বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করার পর ১৫ জুলাই মন্ত্রণালয় থেকে ১ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত বিআইটিইএফ-২০২৬ আয়োজনের অনুমতি দেওয়া হয়। এছাড়া ২৬ জুলাই রেলওয়েকে ৪৫ লাখ টাকার পে-অর্ডার পাঠিয়ে এবং সর্বশেষ ১৫ সেপ্টেম্বর চুক্তি সম্পন্ন করা হয়। অন্যদিকে রেলওয়ে সূত্র জানায়, সিএমসিসিআই সরকারি কোষাগারে টাকা জমা দিয়ে সব কার্যক্রম নিয়মমাফিক শেষ করেছে। তবে সিসিসিআই পরে এসে একই সময়ে মাঠ বরাদ্দের আবেদন করায় রেলওয়ের পক্ষ থেকে তাদের নভেম্বরের পরিবর্তে ডিসেম্বর-জানুয়ারিতে মেলা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।

হামলা ও চাঁদা দাবির অভিযোগ: বিরোধের মধ্যেই শনিবার (২৬ সেপ্টেম্বর) পলোগ্রাউন্ড মাঠে মেলার প্রস্তুতিমূলক কাজ চলাকালে অতর্কিত হামলা চালায় একদল লোকজন। ইভেন্টের দায়িত্বে থাকা মোহাম্মদ হান্নান সিকদার অভিযোগ করেন, হামলাকারীরা প্রথমে সমঝোতার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবি না মানায় তার গায়ে হাত তোলা হয় এবং প্রায় ৫ লাখ টাকার নির্মাণাধীন মালামাল ও সরঞ্জাম গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি এ.এম. মাহবুব চৌধুরী জানান, তারা সব দাপ্তরিক অনুমতি নিয়েই মেলার উদ্যোগ নিয়েছেন এবং উদ্ভূত সমস্যা সমাধানে আলোচনা চলছে। তবে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক নিজেদের অবস্থানে অনড় থেকে বলেন, ৩২ বছর ধরে তারা এই মেলা করে আসছেন, অন্য কেউ এসে হঠাৎ মেলা করবে তা হতে পারে না। এই বিরোধের আইনগত সুরাহা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে বলে জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলোগ্রাউন্ড নিয়ে দুই চেম্বারের ‘কাড়াকাড়ি’: মেলা আয়োজনে বাধা ও মালামাল লুটের অভিযোগ

পলোগ্রাউন্ড নিয়ে দুই চেম্বারের ‘কাড়াকাড়ি’: মেলা আয়োজনে বাধা ও মালামাল লুটের অভিযোগ

আপডেট সময় : ০৭:১২:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬