ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

আদিতমারীতে অটোরিকশা উল্টে ২ জনের মৃত্যু, চালক পলাতক

ছবি : সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারীতে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে উল্টে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার মহিষখোচা বাজার–আদিতমারী বাইপাস সড়কের আনছার খাঁর পুকুরপাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, মহিষখোচা দক্ষিণ বালাপাড়া ব্রমত্তর এলাকার মৃত তোফায়েলুর রহমানের ছেলে আতাউর রহমান বকুল (৫২) এবং মহিষাশহর এলাকার আজিজার রহমানের ছেলে আতিকুল ইসলাম (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহিষখোচা থেকে আদিতমারী যাচ্ছিল অটোরিকশাটি। আনছার খাঁর পুকুরপাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং অটো পাশের নিচু ধানক্ষেতে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই আতিকুল ইসলাম মারা যান। গুরুতর আহত আতাউর রহমান বকুলকে রংপুর মেডিকেলে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর অটোচালক পলাতক রয়েছে।

আদিতমারী থানার উপপরিদর্শক রেজাউল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আদিতমারীতে অটোরিকশা উল্টে ২ জনের মৃত্যু, চালক পলাতক

আপডেট সময় : ০২:৩৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫