ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

ঝালকাঠিতে বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম উদ্দিন আকন নিহত

ছবি : সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাসিম উদ্দিন আকন নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক চিকিৎসা শেষে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে বরিশাল শেবাচিমে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের মৃত্যুর বিষয়টি রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল খায়ের রাসেল নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালক শহিদুল ইসলাম নলবুনিয়া এলাকায় একটি ঠিকাদারি কাজ পরিদর্শন শেষে রাজাপুরে ফিরছিলেন। এ সময় পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি দ্রুতগামী বাস মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে নাসিম আকন ছিটকে গিয়ে পাশের গাছের গোড়ায় আঘাতপ্রাপ্ত হয়ে পাশের ডোবায় পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শেষমেষ মৃত্যু হয়।

রাজাপুর থানার পরিদর্শক তদন্ত আবুল মালেক জানান, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং বাস ও চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ট্যাগস :

কে সি দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হলেন সাবেক জেলা নাজির জামাল উদ্দিন

ঝালকাঠিতে বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম উদ্দিন আকন নিহত

আপডেট সময় : ০৩:১৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫