ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

পাবনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, স্কুলশিক্ষার্থীসহ নিহত ৩

ছবি : সংগৃহীত

পাবনা সদরে ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) সকালে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নিহতরা হলেন পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া আক্তার, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আবু তোহা ও ভ্যানচালক আকরাম হোসেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকাল ৭টার দিকে দুজন শিক্ষার্থীকে নিয়ে একটি ভ্যান রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পাবনামুখী বাঁশবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ভ্যানচালক ও দুই শিক্ষার্থী প্রাণ হারান।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে। তবে চালক পলাতক রয়েছেন।” তিনি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ট্যাগস :

কে সি দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হলেন সাবেক জেলা নাজির জামাল উদ্দিন

পাবনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, স্কুলশিক্ষার্থীসহ নিহত ৩

আপডেট সময় : ১২:০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫