ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

ধুমঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

চট্টগ্রাম–ঢাকা মহাসড়কের মিরসরাই উপজেলার ধুমঘাট এলাকায় আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক যুবক নিহত হন এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

নিহতের নাম রাসেল, তিনি মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের দরবার টিলা এলাকার বাসিন্দা। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতদের মধ্যে রাসেল ও শাহিন নামের দুইজনের বাড়ি জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় বাজার এলাকায়। অপর আহত ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গিয়ে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই রাসেল মারা যান।

ট্যাগস :

কে সি দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হলেন সাবেক জেলা নাজির জামাল উদ্দিন

ধুমঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

আপডেট সময় : ১২:৩৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫