ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চাচির লাশ দেখতে যাওয়ার সময় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বিউটি খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চিৎলা-আইন্দিপুর সড়কের খাজা বাবার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিউটি খাতুন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভগিরথপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের স্ত্রী।

বিভাগীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে আলমডাঙ্গার দুর্লভপুর গ্রামে বিউটির মেজো চাচি মারা যান। মঙ্গলবার সকালে স্ত্রীকে নিয়ে মোস্তাফিজুর রহমান মোটরসাইকেলযোগে সেখানে রওনা দেন। সকাল ৭টার দিকে চিৎলা-আইন্দিপুর সড়কের খাজা বাবার মোড়ে পৌঁছালে বিউটি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

স্বামী মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, সম্ভবত তার স্ত্রীর ঘুমঘুম ভাব থাকায় তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের ডাক্তার তারেক জুনায়েদ তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

কে সি দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হলেন সাবেক জেলা নাজির জামাল উদ্দিন

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় : ০৭:০০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫