ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

ধামরাইয়ে পুকুর থেকে ২৪ বছর বয়সী যুবকের লাশ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে পুকুর থেকে হৃদয় হাসান (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিখোঁজ হওয়ার তিন দিন পর পৌরসভার ছোট চন্দ্রাইল এলাকার একটি মৎস্য খামারের পুকুর থেকে লাশটি পাওয়া যায়।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে স্থানীয়রা লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে সুরৎহাল শেষে মরদেহের পরিচয় নিশ্চিত করেন এবং স্বজন ও এলাকাবাসীকে জানান।

নিহত হৃদয় পেশায় রড মিস্ত্রি ছিলেন। তিনি সৈয়দপুর জেলার সদর থানার নিয়ামতপুর এলাকার মো. চান মিয়া-এর ছেলে। ধামরাই থানার সহকারী পুলিশ পরিদর্শক মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, হৃদয় প্রায় দশ বছর ধরে ছোট চন্দ্রাইল এলাকায় ভাড়া থাকতেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইউসিটিসিতে “OBE for Academic Excellence” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ধামরাইয়ে পুকুর থেকে ২৪ বছর বয়সী যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৫:৩৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫