ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

নেইমার জুনিয়রকে বড় চোটের ঝুঁকি, চিকিৎসকের পরামর্শ উপেক্ষা

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র হাঁটুর ইনজুরির পর চিকিৎসকের পরামর্শ না মেনে অনুশীলন করছেন। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’-র প্রতিবেদনে বলা হয়েছে, এতে বড় ধরনের চোটের ঝুঁকি রয়েছে।

নেইমারের ক্লাব সান্তোস এই মুহূর্তে রেলিগেশনের শঙ্কার মধ্যে। অবনমন এড়াতে শেষ তিন ম্যাচে খেলতে চাইছেন তিনি। চিকিৎসক এবং সান্তোসের কর্মকর্তারা মাঠে নামা থেকে বিরত থাকার পাশাপাশি সার্জারি করার পরামর্শ দিয়েছেন। তবে সার্জারি করলে ২০২৫ সালে মাঠে নামা সম্ভব হবে না। নেইমার ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে নিজের ফিটনেসে ঝুঁকি নিচ্ছেন।

সান্তোস সভাপতি মারসেলো টেক্সেইরা জানান, পায়ের অবস্থা বোঝার জন্য পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। চিকিৎসকদের মতে, সার্জারি না করলে ইনজুরির মাত্রা বাড়বে, সার্জারি করলে অন্তত এক মাস পুনর্বাসন প্রয়োজন।

চোটের কারণে পুরো বছরেই নেইমার খেলেছেন মাত্র ২৫টি ম্যাচে এবং করেছেন ৭টি গোল, যা তার চুক্তি ও ক্লাবের পরিকল্পনায় নেতিবাচক প্রভাব ফেলেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইউসিটিসিতে “OBE for Academic Excellence” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নেইমার জুনিয়রকে বড় চোটের ঝুঁকি, চিকিৎসকের পরামর্শ উপেক্ষা

আপডেট সময় : ০৬:৫৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫