ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

বরিশালে কোস্টগার্ডের রেইডে বিদেশি জাহাজ থেকে অবৈধ কয়লা উদ্ধার, ১২ জন আটক

বরিশালে কোস্টগার্ডের অভিযানে কোটি টাকার চোরাই কয়লা ও লাইটার ভেসেলসহ ১২ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টায় বরিশালের কোতোয়ালি থানাধীন চরমোনাই আনন্দ ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। অভিযানের সময় সন্দেহজনক একটি লাইটার ভেসেল তল্লাশি করে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ১ হাজার ১০০ মেট্রিক টন চোরাই কয়লাসহ ১২ জন চোরাকারবারিকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোংলা হিরণ পয়েন্টে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে অবৈধভাবে এসব কয়লা পাচার করা হচ্ছিল। জব্দকৃত কয়লা, লাইটার ভেসেল ও আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশালের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিচারকের ছোড়া পেপারওয়েটের আঘাতে শিক্ষানবিশ আইনজীবী গুরুতর আহত

বরিশালে কোস্টগার্ডের রেইডে বিদেশি জাহাজ থেকে অবৈধ কয়লা উদ্ধার, ১২ জন আটক

আপডেট সময় : ০৭:০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫