ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

সালথায় যুবলীগ নেতাকে গ্রেপ্তার, একাধিক মামলার ওয়ারেন্ট

ফরিদপুরের সালথা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মো. মনির মোল্যা (৪৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় ফরিদপুর শহরে বিশেষ অভিযান পরিচালনা করে মনির মোল্যাকে আটক করা হয়। পরে রবিবার (১১ জানুয়ারি) তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে হাজির করা হলে সংশ্লিষ্ট মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গ্রেপ্তার মনির মোল্যা সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন বলেও জানা গেছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, মনির মোল্যার বিরুদ্ধে মোট তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। শনিবার তাকে আটক করা হয় এবং রবিবার আদালতের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এস এ গ্রুপের মালিক শাহাবুদ্দিনের মা, স্ত্রী, ভাই ও সন্তানদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সালথায় যুবলীগ নেতাকে গ্রেপ্তার, একাধিক মামলার ওয়ারেন্ট

আপডেট সময় : ০৫:৫৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬