ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

পতেঙ্গায় সাদাত সায়েম ও নাসিরের ওপর হামলা: যুবলীগ কর্মী এনাম গ্রেপ্তার ​

​চট্টগ্রামের পতেঙ্গায় এনসিপির সংগঠক সাদাত সায়েম ও পতেঙ্গা থানা কৃষক দলের আহ্বায়ক নাসিরের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত যুবলীগ কর্মী এনামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বিমানবন্দর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
​পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ জুন সন্ধ্যায় এনসিপির পতেঙ্গা থানার সংগঠক সাদাত সায়েমের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এই ঘটনার রেশ না কাটতেই পরদিন ২৭ জুন দুপুরে একই কায়দায় পতেঙ্গা থানা কৃষক দলের আহ্বায়ক নাসিরের ওপর হামলা করা হয়। পর পর এই দুটি হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

​এ বিষয়ে পতেঙ্গা থানা পুলিশের এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত এনামকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই হামলার নেপথ্যের কারণ ও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। হামলায় সরাসরি অংশ নেওয়া অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইউসিটিসিতে “OBE for Academic Excellence” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পতেঙ্গায় সাদাত সায়েম ও নাসিরের ওপর হামলা: যুবলীগ কর্মী এনাম গ্রেপ্তার ​

আপডেট সময় : ১১:৩০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬