ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

সেনবাগে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলায় একটি ভাড়া বাসা থেকে ইসমাইল হোসেন ওরফে পিন্টু (৪২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সেনবাগ পূর্ব বাজার এলাকার সামছু মিয়ার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইসমাইল হোসেন ওরফে পিন্টু ফেনী জেলার পরশুরাম উপজেলার গুতমা গ্রামের আব্দুল ওহাবের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজ এলাকায় ঋণ ও প্রতারণার অভিযোগের পর আত্মগোপনে ছিলেন পিন্টু। এ অবস্থায় গত ১৫ জুন তিনি সেনবাগ পূর্ব বাজার এলাকায় একটি বাসা ভাড়া নেন এবং দুই দিন পর সেখানে বসবাস শুরু করেন। বাসার মালিক তার জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র চাইলে পরে জমা দেওয়ার কথা বললেও তিনি তা আর দেননি।
বৃহস্পতিবার দুপুরে তিনি বাসার পাশের একটি হোটেলে খাবার খেয়ে নিজ কক্ষে ফিরে যান। রাতে প্রায় সাড়ে ৯টার দিকে বাসার মালিক ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করেন। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে কাছে গিয়ে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সিএমপির হালিশহরে নতুন ওসির জিরো টলারেন্স নীতি: ফুটপাত ও রাস্তা থাকবে দখলমুক্ত

সেনবাগে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:১৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬