ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ইপিজেডে জমজমাট জুয়ার আসরে ১১ জুয়াড়ি গ্রেপ্তার, নগদ টাকা ও তাস জব্দ

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে ১১ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী এবং নগদ ১৫ হাজার ৭২০ টাকা জব্দ করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) রাতে নিউমুরিং সাকিনের মীরাপাড়া এলাকার একটি ভবনে এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২০ জুলাই রাতে ইপিজেড থানার এসআই (নিঃ) মোহাম্মদ শাহীন মিয়া সঙ্গীয় ফোর্সসহ মাদক ও জুয়া বিরোধী বিশেষ ডিউটিতে নিয়োজিত ছিলেন। রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, নিউমুরিং সাকিনের মীরাপাড়া এলাকার সোলায়মান কোম্পানির বাড়ির প্রকৌশলী শাহাদাতের ৪ তলা ভবনের চতুর্থ তলার ৩ নম্বর কক্ষে একদল লোক জুয়া খেলছে।

এই সংবাদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে তাদের নির্দেশেমতে রাত ১১টা ৫৫ মিনিটে ওই ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে জুয়া খেলা অবস্থায় ১১ জনকে হাতেনাতে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে জুয়া খেলার বোর্ডের আসর থেকে ১০৪টি তাস (দুই প্যাকেট) এবং নগদ ১৫ হাজার ৭২০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে তারা টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরে সেখানে জুয়া খেলে আসছিলেন। এছাড়া ১১ নম্বর আসামি মো. আছিস সালাম অর্থের বিনিময়ে নিজের ভাড়া কক্ষটি জুয়া খেলার জন্য ব্যবহার করতে দিয়েছিলেন এবং অন্যদের জুয়া খেলতে প্ররোচনা ও সহায়তা করতেন।

এ ঘটনায় ইপিজেড থানায় জুয়া প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা (নম্বর-১১, তারিখ ২১/০৭/২০২৬) রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ মহানগর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সিইপিজেডে চায়না নাগরিকের ডলার-টাকা চুরির রহস্য ভেদ, নারী শ্রমিক গ্রেপ্তার

ইপিজেডে জমজমাট জুয়ার আসরে ১১ জুয়াড়ি গ্রেপ্তার, নগদ টাকা ও তাস জব্দ

আপডেট সময় : ০৩:৫৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬