ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

সেনবাগে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক দুই

মো.ইসমাইল হোসেন, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের একটি অভিযানিক দল সেনবাগ উপজেলার সেবারহাট বাজারের ইসলামীয়া ফার্মেসির সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডোমনাকান্দী গ্রামের সামছুল হকের ছেলে সাইফুল ইসলাম (৩৯) এবং ইয়ারপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ওয়াসিল মিছাব বাড়ির শহীদ উল্লাহর ছেলে মো. নজরুল ইসলাম (৪৮)।
অভিযানকালে তাদের দেহ তল্লাশি ও সঙ্গে থাকা ব্যাগ থেকে মোট ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন পরিদর্শক বাদী হয়ে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন। পরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইউসিটিসিতে “OBE for Academic Excellence” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সেনবাগে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক দুই

আপডেট সময় : ০৬:২১:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬