
ইন্দোনেশিয়ান সেন্ট্রাল সিকিউরিটিজ ডিপোজিটরি (KSEI)-এর প্রেসিডেন্ট ডিরেক্টর সামসুল হিদায়াত বলেন, গোল্ড ইটিএফের ভিত্তি হিসেবে থাকবে বাস্তব স্বর্ণ। ইন্দোনেশিয়ান সেন্ট্রাল সিকিউরিটিজ ডিপোজিটরিতে ইলেকট্রনিক গোল্ড রিসিপ্টসের মাধ্যমে এর ডিজিটাল মালিকানা সংরক্ষণ করা হবে। একই সঙ্গে বিনিয়োগকারীরা আইডিএক্সে এর অংশীদারি ইউনিট কেনাবেচা করতে পারবেন।
তিনি বলেন, গোল্ড ইটিএফ চালুর মাধ্যমে আমরা আশা করছি, পুঁজিবাজার আরো সমৃদ্ধ হবে এবং গোল্ডেন ইন্দোনেশিয়া ২০৪৫-এর লক্ষ্য অর্জনে অবদান রাখবে। নতুন এই উদ্যোগ বাস্তব পণ্য স্বর্ণ ও প্রচলিত পুঁজিবাজারের মধ্যে একটি সেতুবন্ধ তৈরি করবে। এর ফলে দেশটির বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের বিকল্প আরও বাড়বে।
সূত্র : আনতারা নিউজ ডটকম
প্রতিনিধির নাম 




























