ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন

ছবি : সংগৃহীত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুন নিয়ন্ত্রণে আনা জন্য চারটি ফায়ার ইউনিট কাজ করছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, কার্গো ভিলেজের পাশের এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমানবাহিনী এবং বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি আরও জানান, এ ঘটনায় বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইউসিটিসিতে প্রথম সমাবর্তন আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন

আপডেট সময় : ০৩:১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫