ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু আগামী বছর

আগামী বছর থেকে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু হবে বলে ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ ভবনে। কমিটির সভাপতি সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকের শুরুতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে সরকারের গত ছয় মাসের কার্যক্রম মূল্যায়ন করে পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমে প্রশংসনীয় অগ্রগতির বিষয়টি তুলে ধরা হয়।

সভায় নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। ইতোমধ্যে পদ্মা ব্যারাজ প্রকল্প একনেকের অনুমোদন পেয়েছে বলে বৈঠকে জানানো হয়। এছাড়া ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে জোরালো আশ্বাস পাওয়ার বিষয়টি কমিটিকে অবহিত করা হয়।

বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়। মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থ বরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে তুলে ধরা হয়।
সভায় জানানো হয়, বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৯৩টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে এসব প্রকল্প বাস্তবায়নে মোট ৭ হাজার ৮৩২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রকল্পগুলোর মেয়াদ, অর্থ বরাদ্দ ও বাস্তবায়ন-সংক্রান্ত বিস্তারিত তালিকাও সভায় উপস্থাপন করা হয়।

বৈঠকে উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা, বরাদ্দকৃত অর্থের যথাযথ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং জনগণের জন্য সরকারি সেবার মানোন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং কমিটির সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলন, এ. ই. সুলতান মাহমুদ বাবু, আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ্ ফরিদ, মুন্সী রফিকুল আলম, মো. ইজ্জত উল্লাহ্, মো. মশিউর রহমান খান এবং মো. অলি উল্লাহ্ অংশগ্রহণ করেন।

বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার মহাপরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংস্থাসমূহের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু আগামী বছর

আপডেট সময় : ০৭:২৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬