ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট খেলা ফাইনাল পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ধামরাই প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ধামরাই সরকারি কলেজের সার্বিক তত্ত্বাবধানে ও কলেজ ছাত্রদলের আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ মো. তমিজ উদ্দিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও ঢাকা জেলা যুবদলের সভাপতি মো. ইয়াছিন ফেরদৌস মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. জিয়াউল হক, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মাহফুজ ইকবাল, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শামছুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আশিকুজ্জামান স্বপন এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মারুফ সিকদার।ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইফতেখার আলীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফাহাদ হোসেন ও যুগ্ম আহ্বায়ক রাহিমুর রাব্বানী শশী। আয়োজকরা জানান, এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাকে ঘিরে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট খেলা ফাইনাল পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট খেলা ফাইনাল পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৫৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬