ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে ভারতীয় মদসহ তরুণ গ্রেপ্তার

ইসমাইল হোসেন,নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে চেকপোস্টে তল্লাশি চালিয়ে ভারতীয় তৈরি মদসহ শ্রীবাস চন্দ্র দাস (২৬) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে বেগমগঞ্জ থানাধীন সেতুভাঙ্গা দোকানঘর এলাকায় ফেনী-চৌমুহনী পাকা মহাসড়কে এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ওই এলাকায় চেকপোস্টে ঢাকা মেট্রো-ব-১১-৫৫৬১ নম্বরের ‘সুগন্ধা কিং’ বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী শ্রীবাস চন্দ্র দাসের দেহ তল্লাশি করে তার সঙ্গে থাকা কালো রঙের একটি স্কুলব্যাগ থেকে ভারতীয় তৈরি মদ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ‘MCDOWELL’S’ নামের ৩৭৫ মিলিলিটারের একটি বোতল এবং ‘MAGIC MOMENTS’ নামের ৩৭৫ মিলিলিটারের একটি বোতল। এ ছাড়া তার কাছ থেকে একটি Redmi স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার শ্রীবাস চন্দ্র দাস ফেনীর দাগনভূঁঞা থানার রাজাপুর ইউনিয়নের সাপুয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম কমল কৃষ্ণ দাস এবং মায়ের নাম রাণী বালা দাস।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ২৪(ক) ক্রমিক অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএনসি নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম বাদী হয়ে গ্রেপ্তার শ্রীবাস চন্দ্র দাসের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফেস অব বাংলাদেশ ২০২৬’ নারী  বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে -আফসানা

নোয়াখালীতে ভারতীয় মদসহ তরুণ গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৪৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬