ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করেছে বিএনপি। রাষ্ট্রপতি পদে মনোনীত হওয়ায় এরইমধ্যে বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট)  বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি (মির্জা ফখরুল) প্রার্থী হওয়ার সাথে সাথে বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন।

মহাসচিবের দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? এ প্রশ্নে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রিজভী আরও বলেন, মিটিং চলমান আছে। দলের পক্ষ থেকে চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কাছে দায়িত্ব দেওয়া আছে। যে প্রক্রিয়ায় যেভাবে হোক তিনি  মতামত নিয়ে জানাবেন। আপনারা জানতে পারবেন।

উল্লেখ্য, ২০১১ সালের ২০ মার্চ বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলওয়ার হোসেন মৃত্যুবরণ করার পর দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করেন। পরবর্তীতে ২০১৬ সালের ১৯ মার্চ দলটির ষষ্ঠ জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল মহাসচিব হিসেবে নির্বাচিত হন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

আপডেট সময় : ০৪:২১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬