ঢাকা ১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

সরকারি ছুটি ঘোষণা: ২০২৬ সালে ঈদ ও পূজায় দীর্ঘ ছুটি

সরকার ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে। আগের বছরের মতো আগামী বছরও ঈদ ও পূজায় দীর্ঘ ছুটি থাকবে। পবিত্র ঈদুল ফিতরে মোট ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী বছরে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৮ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, চলতি বছরের মতো আগামী বছরও ঈদ ও পূজার ছুটির মেয়াদ একই রাখা হয়েছে। প্রজ্ঞাপন কয়েক দিনের মধ্যেই জারি করা হবে।

ছুটির বিস্তারিত: ঈদুল ফিতর: ঈদের দিনসহ আগে ও পরে দুই দিন করে মোট ৫ দিন, ঈদুল আজহা: ঈদের দিন, আগে দুই দিন এবং পরে তিন দিনসহ মোট ৬ দিন, দুর্গাপূজা: মহানবমী ও বিজয়া দশমীর দিন ২ দিন

দুই ঈদের দুদিন এবং বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি, বাকি দিনগুলো নির্বাহী আদেশে ঘোষণা করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আনোয়ারায় দূর্ঘটনার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলনের ৩ দফা দাবিতে মানবন্ধন

সরকারি ছুটি ঘোষণা: ২০২৬ সালে ঈদ ও পূজায় দীর্ঘ ছুটি

আপডেট সময় : ০২:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫