ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, সিসিইউতে টানা তিন দিনের চিকিৎসা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থার এখনও কোনো উন্নতি হয়নি। নানা শারীরিক জটিলতার কারণে তিনি টানা তিন দিন ধরে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) তার রোগমুক্তির জন্য দেশজুড়ে দলমত নির্বিশেষে দোয়া ও প্রার্থনায় অংশ নেওয়া সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জানা গেছে, বিভিন্ন জটিল রোগে আক্রান্ত প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যার কারণে আবারও হাসপাতালে ভর্তি হন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে সিসিইউতে তার নিবিড় চিকিৎসা অব্যাহত রয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তারেক রহমান জানান, দেশ-বিদেশের চিকিৎসকরা বরাবরের মতো সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি বন্ধুপ্রতীম কয়েকটি রাষ্ট্র উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার আগ্রহ ব্যক্ত করেছে।

তিনি আরও বলেন, এমন সংকটময় মুহূর্তে যেকোনো সন্তানের মতো তারও মায়ের পাশে থাকার আকাঙ্ক্ষা প্রবল, কিন্তু রাজনৈতিক বাস্তবতার কারণে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার একক নিয়ন্ত্রণাধীন নয়। পরিস্থিতি অনুকূলে এলে দ্রুতই এ প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি ও তার পরিবার।

হাসপাতালের আশপাশে অযথা ভিড় না করতে দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছে বিএনপি।

এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান এনসিপির এক প্রতিনিধি দল। দলে ছিলেন তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী এবং হাসনাত আব্দুল্লাহ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইউসিটিসিতে প্রথম সমাবর্তন আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, সিসিইউতে টানা তিন দিনের চিকিৎসা

আপডেট সময় : ১২:১২:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫