ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি: ঢাকায় ইসির মক ভোটিং আয়োজন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকায় ‘মক ভোটিং’ আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২৯ নভেম্বর) শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে শুরু হওয়া এই মহড়া চলবে বেলা ১২টা পর্যন্ত।

ভোটিং পরিদর্শনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, সরকার ও ইসি যৌথভাবে গণভোটের প্রচারণা পরিচালনা করবে। এ প্রক্রিয়ায় তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়কেও প্রচারণার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে।

সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে কমিশন বলে উল্লেখ করেন সিইসি। তিনি স্বীকার করেন, বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে; তবে নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ার কারণে পুরো প্রক্রিয়াকে আরও দক্ষভাবে পরিচালনা করতে এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মূল্যায়নে এই মক ভোটের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, মহড়ার ফলাফলের ভিত্তিতে ভোটকক্ষ সংখ্যা বৃদ্ধি, জনবল বাড়ানো বা অন্যান্য প্রয়োজনীয় সমন্বয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এস এ গ্রুপের মালিক শাহাবুদ্দিনের মা, স্ত্রী, ভাই ও সন্তানদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি: ঢাকায় ইসির মক ভোটিং আয়োজন

আপডেট সময় : ১২:১৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫