ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতিতে রাষ্ট্রপতির গভীর উদ্বেগ

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। শুক্রবার রাতে হাসপাতালে গিয়ে তিনি খোঁজখবর নেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা আব্বাস বলেন, “আমরা দূরত্ব বজায় রেখে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। খালেদা জিয়া আমাদের চিনতে পেরেছেন, সালাম দিয়েছেন এবং উত্তরও দিয়েছেন।”

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া নানা রোগে আক্রান্ত। তিনি ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যা নিয়ে পুনরায় হাসপাতালে ভর্তি হন। বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা সিসিইউতে তাঁর চিকিৎসা এবং ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইউসিটিসিতে প্রথম সমাবর্তন আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতিতে রাষ্ট্রপতির গভীর উদ্বেগ

আপডেট সময় : ০১:০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫