ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি শুরু

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি আজ রোববার (৩০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অনুষ্ঠিত হবে।

গত বুধবার ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অভিযোগ করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। অভিযোগে বলা হয়েছে, একটি টক শোতে ফজলুর রহমান বলেছেন, “এই কোর্টের গঠন প্রক্রিয়া নিয়ে বলা যায়, এখানে বিচার হতে পারে না। যারা বিচার করছেন, তাদের মধ্যে একটা কথা আছে।”

এদিকে, আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম–খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন ও সাবেক এএসপি মশিউর রহমানের বিরুদ্ধে আজ তদন্ত প্রতিবেদন দাখিল হতে পারে। সকালে তাদের দুইজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

চানখারপুলে ছয়জনকে হত্যা মামলায় শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে। তবে সাফাই সাক্ষী না এলে মামলাটি যুক্তিতর্কের পর্যায়ে এগোনোর কথা জানিয়েছে প্রসিকিউশন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আনোয়ারায় দূর্ঘটনার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলনের ৩ দফা দাবিতে মানবন্ধন

ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি শুরু

আপডেট সময় : ১২:১৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫