ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

কুমিরায় হাইওয়ে থানায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

মহাসড়ককে নিরাপদ, সুশৃঙ্খল ও অপরাধমুক্ত রাখার প্রত্যয়ে চট্টগ্রামের কুমিরায় হাইওয়ে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় কুমিল্লা হাইওয়ে রিজিয়নের অধীন কুমিরা হাইওয়ে থানা কম্পাউন্ডে থানা পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

“সু-শৃঙ্খল, সুরক্ষিত মহাসড়ক” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় বক্তারা মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও জনগণের যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় মহাসড়কে থ্রি-হুইলার, ব্যাটারিচালিত রিকশা ও অননুমোদিত যানবাহনের চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। পাশাপাশি দুর্ঘটনা হ্রাসে চালকদের বেপরোয়া গতি পরিহার, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং বন্ধ এবং পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহারে সচেতনতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

মহাসড়কে চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে হাইওয়ে পুলিশের টহল জোরদারের পাশাপাশি স্থানীয় কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মো. শাহিনুল আলম খান।

বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হক, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু এবং কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

কমিউনিটি পুলিশের সভাপতি ওয়াহিদুল আলম শরিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রাব্বানী। সভায় স্থানীয় পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে আয়োজকেরা জানান, পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় বাড়াতে এ ধরনের কমিউনিটি পুলিশিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা একটি নিরাপদ ও আধুনিক মহাসড়ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইউসিটিসিতে “OBE for Academic Excellence” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কুমিরায় হাইওয়ে থানায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৫৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬