ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

সন্দ্বীপে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কো-অপারেটিভ চেয়ারম্যান গ্রেপ্তার

সন্দ্বীপে চাষী মাল্টিপারপাস কো-অপারেটিভের চেয়ারম্যান আবদুল হালিমের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। আজ রবিবার সকালে উপজেলার প্রধান গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী ভুক্তভোগীরা অভিযোগ করেন, উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে আবদুল হালিম তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে আমানত গ্রহণ করেন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বার্ষিক ১৪ শতাংশ মুনাফা দেওয়ার আশ্বাস দেওয়া হলেও নির্ধারিত সময়ে আমানতের টাকা ফেরত দেওয়া হয়নি।

তারা দাবি করেন, গ্রাহকদের অর্থ ব্যবহার করে তিনি জমি ক্রয়, গরুর খামার এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। বর্তমানে গ্রাহকরা তাদের আমানতের অর্থ ফেরত পাচ্ছেন না।

ভুক্তভোগীদের একাধিক অভিযোগের ভিত্তিতে আবদুল হালিমকে গ্রেপ্তার করেছে সন্দ্বীপ থানা পুলিশ। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার জানান, একাধিক গ্রাহকের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের মাধ্যমে অর্থ আত্মসাতের একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

মানববন্ধন থেকে ভুক্তভোগীরা অভিযুক্তের ব্যাংক হিসাব, স্থাবর-অস্থাবর সম্পত্তি এবং তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রতিষ্ঠান জব্দ করে গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১২ বছরেই শতকোটির মালিক; চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তা আলতাফের ‘আলাদিনের চেরাগ’

সন্দ্বীপে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কো-অপারেটিভ চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:১৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬