ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

বান্দরবানে বন্যার্তদের মাঝে কৃষকদলের ত্রাণসামগ্রী বিতরণ

বান্দরবান জেলা কৃষকদলের পক্ষ থেকে বন্যা দুর্গত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বন্যায় বিপর্যস্ত মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব করতে এ উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বান্দরবান পৌরসভার বালাঘাটা স্বর্ণ মন্দির এলাকায় এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চাল, ডাল, তেল, লবণ, শুকনো খাবারসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ বিতরণের সময় স্থানীয় বন্যাদুর্গত মানুষের মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি দেখা যায়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা কৃষকদলের সভাপতি ইয়াছিনুল হক রিপন, সাধারণ সম্পাদক মনির হোসেন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক অহিদুর রহমান মেহেদী, বান্দরবান সদর উপজেলা কৃষকদলের সভাপতি আলমগীর চৌধুরী সুমনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা সরেজমিনে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এসময় ইয়াছিনুল হক রিপন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। প্রাকৃতিক দুর্যোগে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন, তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে কৃষকদলের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দুর্গত মানুষের দুঃসময়ে সবাইকে দলমত নির্বিশেষে এগিয়ে আসতে হবে।

নেতারা জানান, বন্যায় যেসব পরিবার ঘরবাড়ি, ফসল ও জীবিকা হারিয়েছে, তাদের পাশে দাঁড়াতে কৃষকদল ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাবে। স্থানীয় পর্যায়ে আরও সহায়তার প্রয়োজন হলে সংগঠনের পক্ষ থেকে তা বিবেচনা করা হবে বলেও তারা উল্লেখ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সংসদ সদস্য মাধবী মারমা

বান্দরবানে বন্যার্তদের মাঝে কৃষকদলের ত্রাণসামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৭:২৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬