
বিপ্লব চক্রবর্তী বান্দরবান জেলা প্রতিনিধি:বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্থ ২ শত পরিবারের মাঝে মানবিক ত্রান সহায়তা প্রদান করেছেন পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা এমপি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে বান্দরবান পৌরসভার ডনবক্সো প্রাথমিক বিদ্যালয় মাঠে এসহায়তা প্রদান করেন।
এসময় অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার গোপা বিশ্বাস, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে চাল, ডাল, তেল, লবণ, শুকনো খাবারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাধবী মারমা এমপি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। বন্যাকবলিত মানুষের কষ্ট লাঘবে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও মানবিক সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ত্রাণ পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, বন্যায় তাদের ঘরবাড়ি ও জীবিকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সহায়তা তাদের সংকটময় সময়ে অনেক উপকারে আসবে।
প্রতিনিধির নাম 




















