ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চট্টগ্রামে কৃতিত্ব: ক্যাডেট কলেজে পড়ার স্বপ্ন কেএম লাবিবের

চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কেএম লাবিব প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে পরিবার, বিদ্যালয় এবং এলাকার জন্য গৌরব বয়ে এনেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকাশিত ফলাফলে দেখা যায়, কেএম লাবিব ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। এই সাফল্যে তার শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে।

কেএম লাবিবের বাবা মো. আব্দুল কাদির, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌরসভা,নারায়নপুর গ্রামের কৃতি সন্তান। কেএম লাবিবের পিতা বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর পুলিশ বেতার কন্ট্রোল রুমের ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন। মা ফারহানা আফরিন একজন গৃহিণী।

লাবিবের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তার বাবা জানায়, তার লক্ষ্য ক্যাডেট কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করা। পরবর্তীতে মেডিকেল সায়েন্সে উচ্চশিক্ষা অর্জন করে একজন দক্ষ চিকিৎসক হিসেবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার স্বপ্ন দেখছে সে।

কেএম লাবিবের এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষকরা আশা প্রকাশ করেছেন, তার অধ্যবসায় ও মেধা ভবিষ্যতেও তাকে আরও বড় অর্জনের পথে এগিয়ে নিয়ে যাবে। পরিবারের সদস্যরাও তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চট্টগ্রামে কৃতিত্ব: ক্যাডেট কলেজে পড়ার স্বপ্ন কেএম লাবিবের

আপডেট সময় : ১২:০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬