ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে কমে ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকায়

আজ বুধবার (১৯ নভেম্বর) দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম ১ হাজার ৩৬৪ টাকা কমিয়েছিল। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমার কারণে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৬,৯০৮ টাকা, ২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৯৭,৪৯৫ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৬৯,২৯১ টাকা এবং সনাতন পদ্ধতি স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৪০,৭৬১ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি অবশ্যই যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরিতে পার্থক্য থাকতে পারে।

এর আগে ১৫ নভেম্বর বাজুস ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫,৪৪৭ টাকা কমিয়ে ২ লাখ ৮,২৭২ টাকা নির্ধারণ করেছিল, যা ১৬ নভেম্বর থেকে কার্যকর হয়। একই সঙ্গে ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৯৮,৮০১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭০,৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৪১,৭১৮ টাকা।

স্বর্ণের দাম পরিবর্তন হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। দেশে প্রতি ভরি রুপার দাম ২২ ক্যারেটে ৪,২৪৬ টাকা, ২১ ক্যারেটে ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেটে ৩,৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতিতে ২,৬০১ টাকা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইউসিটিসিতে “OBE for Academic Excellence” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে কমে ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকায়

আপডেট সময় : ০১:২১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫