ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলা যুবক আটক

নরসিংদী সদর উপজেলায় কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে মোহাম্মদ আলী (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বাড়ি থেকে তাকে আটক করা হয়। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পরই ক্ষোভ প্রকাশ করতে থাকেন অনেকেই।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন নাগরিক প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘ঘটনাটি বুধবার দুপুরের। সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা পুলিশের নজরে আসে। পরে অভিযুক্তকে শনাক্তের পর আটক করা হয়।’

মোহাম্মদ আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন ওসি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নাগরিয়াকান্দি সেতুর ওপর খালি গায়ে দাঁড়িয়ে আছেন মোহাম্মদ আলী। তার সঙ্গে একটি কুকুর, যার গলায় রশি বাঁধা এবং রশির অন্য প্রান্তে ঝুলছে ইট। ঘটনাস্থলে নারীসহ আরও তিনজনকে উপস্থিত থাকতে দেখা যায়। একপর্যায়ে মোহাম্মদ আলী রশির ইট বাঁধা অংশটি পাশের এক ব্যক্তির হাতে তুলে দেন এবং নিজে কুকুরটিকে ধরে রাখেন। এরপর দুজন মিলে কুকুরটিকে ও রশির সঙ্গে বাঁধা ইটটি নদীতে নিক্ষেপ করেন। পরে স্রোতের টানে কুকুরটিকে ভেসে যেতে দেখা যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাবেক ভূমিমন্ত্রীর ভাই আনিসুজ্জামান ও তাঁর স্ত্রীর বিলাসবহুল ৩ সম্পদের মালিকানা বদল!

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলা যুবক আটক

আপডেট সময় : ০১:২৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬