ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

সীতাকুণ্ডে শৈলী’র বিশ্ব মাদকবিরোধী দিবসে র‍্যালি ও  মানববন্ধন

সীতাকুণ্ডে বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে  র‍্যালি ও মানববন্ধন করেছে উন্নয়ন সংস্থা শৈলী । শুক্রবার সকাল ১১ টায়  সীতাকুন্ড পৌরসভা চত্বরে শৈলী’র  আয়োজনে জেসমিন আরা  বদিউল আলম কল্যাণ ট্রাস্ট এর সহযোগিতায় উক্ত  র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। শৈলি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ওয়াহিদির সভাপতিত্বে ও   সাধারণ সম্পাদক নাসির উদ্দিন অনিকের সঞ্চালনায় মানববন্ধনে  সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাজার কমিটির সাবেক সভাপতি রেজাউল করিম বাহার, সীতাকুন্ড প্রেসক্লাব   সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী, আজমল হোসেন হিরো, ইমাম হোসেন স্বপন,  খেলাঘর সভাপতি তপন চক্রবর্তী, সমিরন ভট্টাচার্য, অমর শিল, রুবেল, রোমন, মোহাম্মদ হারুন, সাদেক, মুনমুন বনিক কাকলি বড়ুয়া প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সমাজে মাদকের ছড়াছড়ি  উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে যুবসমাজের ধ্বংস রোধ করা যাচ্ছে না। প্রশাসন কর্তক যে পরিমাণ মাদক আটক হচ্ছে তার বহুগুণ অধরাই রয়ে গেছে। মাদকের অপব্যবহার ও পাচার রোধে প্রশাসনের পাশাপাশি  সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে ।  মাদক বিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। যুব সমাজকে মাদকের  হাত থেকে রক্ষা করতে হলে মাদকবিরোধী অভিযান চালিয়ে অপরাধীদের  দৃষ্টান্তমূলক শাস্তি দিলে সমস্যা উত্তরণে কিছুটা  লাঘব হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের চান্দগাঁওয়ের জানেআলী হাট বাজার: অপরাধীদের অভয়ারণ্য, আতঙ্কে ব্যবসায়ীরা

সীতাকুণ্ডে শৈলী’র বিশ্ব মাদকবিরোধী দিবসে র‍্যালি ও  মানববন্ধন

আপডেট সময় : ০৭:৩৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬