ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

সীতাকুণ্ডে একটি বুথ থেকে ১৭লক্ষ টাকা লুট

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশের একটি এটিএম ও কালেকশন বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় অভিযুক্ত সিকিউরিটি গার্ড আইয়ুব আলীকে (৫৬) রংপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে চুরি হওয়া অর্থের মধ্যে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় রংপুরে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ জুন দুপুরে খাবারের বিরতিতে ব্যাংকের কর্মকর্তারা বুথটি তালাবদ্ধ করে যান। ফিরে এসে নগদ অর্থ গণনার সময় এক হাজার টাকার ১৭টি বান্ডেল, অর্থাৎ মোট ১৭ লাখ টাকা খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, সিকিউরিটি গার্ড আইয়ুব আলী নকল চাবি ব্যবহার করে বুথে প্রবেশ করেন এবং ড্রয়ার থেকে টাকা একটি ব্যাগে ভরে দ্রুত স্থান ত্যাগ করেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারের সময় আইয়ুব আলী রংপুরে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন। পুলিশ জানিয়েছে, চুরি হওয়া অর্থের কিছু অংশ তিনি কেনাকাটায় ব্যয় করেছেন এবং কিছু টাকা ওই নারীকে দিয়েছেন।

অভিযুক্তের প্রথম স্ত্রীর দাবি, গত সাত থেকে আট বছর ধরে আইয়ুব আলী পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ রাখতেন না। তার ঘরে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে এবং তিনি অন্যের বাসায় কাজ করে সন্তানদের লেখাপড়ার খরচ চালাচ্ছেন। পুলিশ কক্সবাজারে আইয়ুব আলীর বাড়িতে তল্লাশিতে গেলে তার স্ত্রী আত্মহত্যার চেষ্টা করেন। উপস্থিত পুলিশ সদস্যরা তাকে নিবৃত্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে

ট্যাগস :

চট্টগ্রামে চান্দগাঁও থানার পুলিশ ও সোর্সের ‘ফিটিংস কেস’ বাণিজ্য: চালককে জিম্মি করে ১৫ হাজার টাকা আদায়ের অভিযোগ

সীতাকুণ্ডে একটি বুথ থেকে ১৭লক্ষ টাকা লুট

আপডেট সময় : ০৭:০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬