ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

উখিয়ার রেজুখালে উদ্ধার হলো নিখোঁজ পর্যটক সায়েমের মরদেহ

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মোহাম্মদ সায়েমের (২২) মরদেহ প্রায় ২১ ঘণ্টা পর উখিয়ার রেজুখাল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশের সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামেন সায়েম। একপর্যায়ে তিনি প্রবল স্রোতের কবলে পড়ে পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন।
নিখোঁজের খবর পেয়ে নৌবাহিনী, ফায়ার সার্ভিস, লাইফগার্ড ও সংশ্লিষ্ট উদ্ধারকারী দলের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ সময় ধরে অভিযান চালানোর পর রোববার (২৮ জুন) সকালে উখিয়ার রেজুখাল এলাকা থেকে সায়েমের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ সায়েম চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার বাসিন্দা। তাঁর পিতা ইকবাল।
এ মর্মান্তিক ঘটনায় পরিবার, স্বজন ও বন্ধুদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন পর্যটকদের সমুদ্রে গোসলের সময় সতর্কতা অবলম্বন এবং লাইফগার্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
ছবির ক্যাপশন: উখিয়ার রেজুখাল এলাকা থেকে দীর্ঘ ২১ ঘণ্টা পর নিখোঁজ পর্যটক মোহাম্মদ সায়েমের মরদেহ উদ্ধার করছে উদ্ধারকারী দল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত: ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে এনসিটি

উখিয়ার রেজুখালে উদ্ধার হলো নিখোঁজ পর্যটক সায়েমের মরদেহ

আপডেট সময় : ০৭:৫৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬